
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৩ | ৪:১২ অপরাহ্ণ
টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) মীর কাশেম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মীর কাশেম চৌধুরীপাড়ার মৃত আলী হোছনের ছেলে।
বুধবার (২৩ আগস্ট) হ্নীলা ইউপির চৌধুরীপাড়া এলাকায় তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, টেকনাফের হ্নীলা ইউপির চৌধুরীপাড়া এলাকায় বসতঘরে আইসের একটি বড় চালান আছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ঘর থেকে পালানোর সময় কুখ্যাত মাদক সম্রাট মীর কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরে ওই ঘরের কাঠের আলমারির ভেতর থেকে ১ কেজি ৪০০ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের মূল দেড় কোটি টাকা। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


