
বোয়ালখালী সংবাদদাতা
২৪ আগস্ট, ২০২৩ | ১:৪৫ অপরাহ্ণ
কালুরঘাটে কর্ণফুলী নদীর মাঝখানে বিকল হয়ে গেছে ফেরি। এতে আটকা পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে নদীর পূর্ব পাড় থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা ফেরি নদীর মাঝ পথে বিকল হয়ে যায়। পরে প্রায় পৌণে একঘণ্টা পর আটকে থাকা ফেরিটি চালু হয়েছে।
এসময় ফেরি থেকে নৌ-যানে করে মানুষজন নদীর কূলে ফিরছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মো. খোরশেদ আলম।
ফেরিতে থাকা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ জানান, তিনি নগরীর জেলা অফিসে জরুরি কাজে রওনা দিয়েছিলেন। তবে নদীর মাঝপথে ফেরিতে আটকা পড়েছিলেন। ফেরিটি কী কারণে আটকা পড়েছে তা ফেরি চালকরা বলতে পারছে না।
পূর্বকোণ/পিআর/এসি

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


