
বোয়ালখালী সংবাদদাতা
২৪ আগস্ট, ২০২৩ | ১:৩৬ পূর্বাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে ওষুধ ভেবে সবজি ক্ষেতে মারার জন্য আনা কীটনাশক পান করে কাজল দাশ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মৃত প্রফুল্ল দাশের ছেলে।
বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক।
স্থানীয় ইউপি সদস্য জনি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কাজল দাশ। হোমিওপ্যাথি চিকিৎসা চলছিল তার। বুধবার সকালে হোমিওপ্যাথিকের ওষুধ ভেবে সবজি ক্ষেতের জন্য রাখা কীটনাশক সেবন করে ফেলেন তিনি। তাকে সকালেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
পূর্বকোণ/পূজন/জেইউ/এএইচ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


