চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নতুন সদস্যপদ পাওয়া ৫০ জন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে । শনিবার ( ২২ নভেম্বর ২০২৫) সকালে সিএমউজে মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমইউজের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ। সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ এর চট্টগ্রাম ডিভিশনাল এডিটর সালেহ নোমান সদস্যপদ পাওয়া সাংবাদিকদের নাম ঘোষণা করেন। সিএমইউজের যুগ্ম সম্পাদক ও […]