জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনে ২১ পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধীন প্যানেল। সাতটি নির্বাহী সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদের একটি ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থী এবং অন্যটি পেয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মো. রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে একই প্যানেলের মাসুদ রানা জয়ী হয়েছেন। জকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী […]