‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুরুতেই প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনূসের গণভোট সম্পর্কিত রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয়। গণতন্ত্র রক্ষায় গণভেট প্রদানে দেশের জনগণকে উদ্ধুদ্ধ করেন। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাই এর চেতনাকে ধারণ করে […]