চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ১ লক্ষ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

টেকনাফে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

টেকনাফ সংবাদদাতা

৬ মে, ২০২৬ | ৯:১৯ অপরাহ্ণ

কক্সাবাজারের টেকনাফে মৎস্য আইন অমান্য করার দায়ে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একইসাথে দুইজন বোট মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৬ মে) দিনব্যাপী টেকনাফ উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

 

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেন, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উত্তর ও দক্ষিণ মাছঘাটে এই বিশেষ অভিযান চালানো হয়।

 

অভিযান চলাকালীন জব্দকৃত ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া মৎস্য আইন অমান্য করায় শামলাপুর মাছঘাটের দুই বোট মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাহারছড়া বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের কঠোর অভিযান আগামী ১১ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট