চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় রাস্তা-ফুটপাত দখল মুক্ত করলো চসিক

আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় রাস্তা-ফুটপাত দখলমুক্ত করলো চসিক

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০২৬ | ৬:০৫ অপরাহ্ণ

নগরের আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় জেলা তথ্য অফিস সংলগ্ন রাস্তা ও ফুটপাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।  

 

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

চসিক জানায়, অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা  প্রায় ৩০ টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। একইসাথে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট