মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর ‘ইরান সমর্থিত হ্যাকারদের’ একটি দল ইন্টারনেটে প্যাটেলের বেশ কিছু ছবি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র প্রকাশ করে দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) এই সাইবার হামলার দায় স্বীকার করেছে ‘হানদালা হ্যাক টিম’ নামের একটি গ্রুপ। তারা জানিয়েছে, প্যাটেল এখন তাদের সফলভাবে হ্যাক করা ব্যক্তিদের তালিকায়। অনলাইনে ফাঁস করা নথিপত্রের মধ্যে প্যাটেলের পুরনো কিছু ব্যক্তিগত ছবি এবং তার আগের একটি জীবনবৃত্তান্তের (CV) কপিও […]