চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৭ বছর বয়সী শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) এ রায় দেন চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত। দণ্ডিত সুজন দাশ (৩৫) রাউজানের কেলারহাট কোয়েপাড়া চৌধুরী বাড়ির মৃত অনিল কুমার দাশের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী। তিনি বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আসামি সুজন দাশকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে […]