চট্টগ্রাম সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৬ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অমিত সেনগুপ্ত (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

অমিত পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।

 

পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট