চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫) ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), […]