দিল্লির সুপ্রিম কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণে বলা হয়েছে, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় শান্তিপূর্ণ সমাবেশ ও ভিন্নমত প্রকাশ করা নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। তাই শুধুমাত্র কোনো প্রতিবাদ বা বিক্ষোভে অংশগ্রহণ করার ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না।
ছাত্র ও যুব আন্দোলনের গণতান্ত্রিক অধিকার ও সুরক্ষায় এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ আদালত ও কেন্দ্র সরকার। দেশজুড়ে বিভিন্ন ছাত্র বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনায় অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মোট ২,৮৭৩ জনের (এফআইআর) প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এই লিখিত পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের যুগান্তকারী হস্তক্ষেপের পর, আগামী ৫ই সেপ্টেম্বর ‘ককরোচ জনতা পার্টি’-র ডাকে প্রস্তাবিত দেশব্যাপী বিক্ষোভ ও দিল্লি মার্চ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সংগঠনের নেতা সৌরভ দাস।
সূত্র: জি নিউজ
পূর্বকোণ/আদর


















