প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৩১ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। এ সময় তার প্রতিনিধি দলে এসেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। এ সময় তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম। পরে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান […]