ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই। বুধবার বিকালে ঢাকার একটি হোটেলে ২৫টি দেশের কূটনীতিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছে বিএনপির নেতারা। সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এই বৈঠককে তারা ‘ব্রিফিং’ বলে উল্লেখ করেছেন। বিএনপির নেতারা বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের জানাতে তারা এখন থেকে নিয়মিত এই ‘ব্রিফিং’ করবেন। বুধবারের বৈঠকে বিদেশি দূতাবাসগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, ডেনমার্ক, […]