কবি মোহাম্মদ রফিক (৮০) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে আজ রবিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও কবির চাচাতো ভাই মো. শিবলী মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে নিজের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলীতে অবস্থানকালে রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি মোহাম্মদ রফিক। তাঁকে প্রথমে বাগেরহাট এবং পরে বরিশাল নেওয়া হয়। বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে বিভিন্ন […]