টানা পাঁচ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-চট্টগ্রাম-কেরানিরহাট সড়কের কয়েকটি অংশ তলিয়ে যাওয়ায় সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কের বাজালিয়া আমতলী অংশের উপর দিয়ে কয়েক ফুট পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া বান্দরবানের সাথে রোয়াংছড়ি, রুমা ও চট্টগ্রামের সাথে জেলার লামা ও আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে বান্দরবানের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, ওয়াবদা ব্রিজ, বালাঘাটা, কালাঘাটাসহ […]