বিদেশ থেকে প্রত্যাবাসিত বস্ত্রখাতে রপ্তানিতে সিএমটি মূল্যের উপর নগদ সহায়তা দেওয়া হবে। তবে জাহাজ ভাড়া বৈদেশিক মুদ্রায় পরিশোধ্য কমিশন, ইন্স্যুরেন্স ইত্যাদি বাদ দিয়ে এ সহায়তা দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত একটি সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে। বস্ত্রখাতে সিএমটি (কাট, মেক অ্যান্ড ট্রিম) পদ্ধতিতে রপ্তানিতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান প্রসঙ্গে সার্কুলারে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুসারে- প্রচলিত আমদানি নীতি […]