যে কোনো সৃষ্টিশীল কর্মের ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, আর্থিক স্বীকৃতি এবং সুরক্ষায় কপিরাইট আইনের বিকল্প নেই। দেশের বিদ্যমান কপিরাইট আইন লঙ্ঘনের ক্ষেত্রে এতদিন কপিরাইট অফিসের কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু কপিরাইটের সংশোধিত আইনে এ বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। এতে আইনের লঙ্ঘন হলে কপিরাইট অফিসের পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমেও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে। কপিরাইটের এ সংশোধিত আইনটি এখন সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে বলে কপিরাইট অফিস সূত্রে জানা গেছে। কপিরাইট রেজিস্ট্রার মো. দাউদ মিয়া বলেন, বিদ্যমান […]