সম্প্রতি ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে ঐতিহ্যবাহী মেডিসিন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভারত ও আসিয়ান অঞ্চল থেকে ৭৫ জন প্রতিনিধি অংশ নেন। সেই সাথে দুইটি আসিয়ানভুক্ত দেশ ভার্চুয়ালি অংশ নেয়। সম্মেলনে সভাপতি হিসেবে ছিলেন ভারতীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, এ সম্মেলন ওষুধ ব্যবস্থার অগ্রগতি এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত বিষয়ে আলোচনার একটি ক্ষেত্র তৈরি করেছে। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ‘বসুধৈব কুটুম্বকম’ নীতিতে বিশ্বাসী৷ মোদী ২০১৪ সালে মিয়ানমারে ১২তম আসিয়ান ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে এক্ট ইস্ট পলিসি […]