ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মী ও দুইজন সাধারণ যাত্রী। অভিযুক্ত নিরাপত্তাকর্মী ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের কনস্টেবল। তার নাম চেতন সিং। সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ট্রেনটি রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের উদ্দেশে যাচ্ছিল। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে ওই পুলিশকর্মী […]