জাতীয় দল ও আশেপাশের ৩২ ক্রিকেটারকে নিয়ে সোমবার (৩১ জুলাই) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলায় শুরু হওয়া এ ক্যাম্পে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকাররাও। জানা গেছে, এ ক্যাম্প থেকেই ২০-২২ জনের এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখান থেকে মূলত বাছাই করা হবে এশিয়া কাপের চূড়ান্ত দল। ফিটনেস ক্যাম্পে রিয়াদ থাকলেও এশিয়া কাপের চূড়ান্ত দলে এ অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন কিনা সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডের প্রভাবশালী […]