রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের তালপট্টি বাসিন্দা মো. ইউসুফ ছাগল পালন করে লাখ টাকা উপার্জন করেছেন। তিনি বিএফআইডিসি, কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) মাস্টার মেকানিক পদে কর্মরত রয়েছে। ইউসুফ জানান, ৪ বছর আগে শখের বশে ১৩ হাজার টাকা দিয়ে ৩টি রাম ছাগল কিনে বাসার সামনে খামার করে লালন-পালন শুরু করেন। ৩টির মধ্যে একটি ছাগল কুকুরে কামড়ে মেরে ফেলে। আর থাকে ২টি। ক্রয় করার পর একটি ছাগলের নাম রাখেন বুড়ি। বুড়ি ছাগল হতে জন্ম নেয়া ও […]