চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া অটোরিকশা চালক মো. ওমর ফারুক (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) বিকালে অক্সিজেন-হাটহাজারী সড়কের ফতেয়াবাদ বালুরটালের উত্তর পার্শ্বের ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাবেদ। মৃত ওমর ফারুক ওই উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দায়মুদ্দিন ফকির প্রকাশ ইকবাল চেয়ারম্যান বাড়ির মৃত মো. জাফরের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক। এসআই জাবেদ জানান, কয়েকজন ছেলে ফতেয়াবাদ ছড়ারকুল […]