চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যা ও অস্ত্রসহ ৭ মামলার আসামি তৌহিদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ানশুটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তৌহিদুল ইসলাম উপজেলার বড় হাতিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। রবিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে […]