ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কোন অবস্থায় পাহাড় কাটা যাবে না। পাহাড়ে আর একটি কোপও দেওয়া যাবে না। পাহাড় রক্ষায় কোন ছাড় নেই। সমুদ্র-পাহাড় ঘিরে কত সুন্দর চট্টগ্রাম শহর। চট্টগ্রামকে বাঁচাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত থাকলে কারও কিছু করার সাহস হবে না। গতকাল চট্টগ্রামের পাহাড় কাটা বিপর্যয় বন্ধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও এএলআরডি’র যৌথভাবে এ সভার আয়োজন করে। ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ল্যান্ড […]