গত একযুগেরও বেশি সময় ধরে শীতের আগমনীতে টমেটো বাজারজাত করে বেশ সফল হয়েছিলেন নগরীর উপকূলীয় এলাকার কৃষকরা। কিন্তু এবার আগাম টমেটো চাষ করেও বেশিরভাগ কৃষকের মাথায় হাত। ভাল বীজ না পাওয়ায় সময়মত ফলন আসেনি অধিকাংশ জমিতে। ফলে চোখে সর্ষেফুল দেখছেন এখানকার কৃষকেরা। তবে এরমধ্যে হাতে গোনা দুয়েকজন কৃষক ৫ থেকে ৬ গুণ দাম দিয়ে উন্নতমানের বীজ সংগ্রহ করে টমেটো আবাদ করেছিলেন। আর আগাম টমেটো চাষ করে তারাই বাজিমাত করেছেন পুরো এলাকায়। গত পনের দিন ধরে প্রতিদিন হাজার হাজার কেজি টমেটো […]