চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে চলছে ভোট গ্রহণ

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে সহিংসতা ছাড়া ভোটগ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। পুরুষ ভোটাররাও স্বত:স্ফূর্তভাবে ভোট দিচ্ছে।

 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ড. এনামুল হক জানান, সকাল থেকে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। উক্ত কেন্দ্রে কোথাও কোন ধরনের সহিংসতা নেই বলেও তিনি জানান।

 

এদিকে, সদর ইউনিয়নের তাংগারা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেখা যায়, চিহ্নিত জামায়াত সর্মথিত বেশ কয়েকটি পরিবারের ভোটার সদস্যদের লক্ষ্য করা গেছে।

 

তাদের মধ্যে একজন ৮০-৮৫ বছর বয়সী মোজ্জামেল হক সিকদার জানান, আমি বঙ্গবন্ধুর আমলে রাজনীতিতে সক্রিয় ছিলাম এবং মুক্তিযুদ্ধাদের অনেক সহযোগিতাও করেছি। সন্তানেরা জামায়াত-শিবির রাজনীতির সাথে জড়িত ছিল বিদায় এতোদিন তাদের কথায় চলতে হয়েছে। এবারে তারা কোন প্রকার বাঁধা বা চাপ সৃষ্টি করে নাই। সেই সুযোগে ভোট দিতে আসলাম। তবে কোথায় ভোট দেব তা বলা যাবে না।

 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডা. প্রবীর দেব জানান, সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর ওয়ার্ডে সকাল থেকে মহিলা ভোটাররা উৎসব মুখরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। সুশৃঙ্খলভাবে ভোট চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট