তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সাইবার নিরাপত্তা আইনটি প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছেন, এর ফলে সাংবাদিক বন্ধুদের, শিল্পী, সাহিত্যিকদের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে না।’ আজ বুধবার সকালে হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে মাত্র ৪টি ধারাকে অজামিন যোগ্য করা হয়েছে। হ্যাকিং, সাইবার ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য […]