শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের দক্ষিণঘাটা গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আহমদ উল্লাহ। এসময় ছাত্রছাত্রী-অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমির সভাপতি কাজী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধক ছিলেন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার জমির উদ্দিন, সাইফুদ্দিন, নাফিস করিম চৌধুরী, শিক্ষক ফাহিদুর রহমান ফয়সাল, মনিরুজ্জমান, নুরুজ্জমান, মাওলানা […]