টেকনাফের নতুন পল্লানপাড়ায় অভিযান চালিয়ে অপহৃত এক কিশোর ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। উদ্ধারকৃত ভিকটিন হলো- টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬নং নোয়াপাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ একরাম (১৭)। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল জানতে পারে, গত ১১ সেপ্টেম্বর দুপুর অনুমান ২ টার দিকে ভিকটিম মোহাম্মদ একরাম (১৭) টেকনাফ পাইলট স্কুল মাঠে ফুটবল খেলা দেখার […]