মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ইক্সচিক নামের এই টিকাটির অনুমোদন দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটি ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত টোগা ভাইরাস গোত্রের সদস্য। এই রোগের একমাত্র বাহক এডিস মশা। মশাবাহীত হওয়ায় এই ভাইরাসটিকে আরবোভাইরাসও বলা হয়। ডেঙ্গুর মতো প্রাণঘাতী অবশ্য নয় চিকুনগুনিয়া। যেখানে ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন, সেখানে চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে ১ জন মারা যান। […]