চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনে ৮ প্রার্থী থাকলেও এখন পর্যন্ত সাধারণ ভোটারদের যত হিসাব-নিকাশ আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি এবং স্বতন্ত্রের আবরণে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়বকে ঘিরে। এ দুই প্রার্থী মাঠে গণসংযোগের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের কাছে টানার রীতিমত প্রতিযোগিতায় নেমে পড়েছেন। নিজ দলের দুই প্রার্থীকে নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। আবার অনেকে নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী হবেন তা নিয়ে পড়ে গেছেন দোটানায়। কারণ এ মুহূর্তে সিদ্ধান্তে ভুল করলে […]