চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন কনটেইনার পরিবহনকারী জাহাজ পানগাঁও এক্সপ্রেস ভাসানচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে আংশিক ডুবে গেছে। এতে জাহাজে থাকা পণ্যবাহী তিনটি কনটেইনার পানিতে পড়ে গেছে। তবে জাহাজটিতে থাকা নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে ৭২টি বক্সে মোট ৯৬ টিইইউস পণ্যবাহী কনটেইনার রয়েছে। সাগরের পানির ঢেউয়ে জাহাজটি একপাশে কাত হয়ে যাওয়ায় তিনটি পণ্যবাহী কনটেইনার পানিতে পড়ে ভাসতে দেখা গেছে। এছাড়া জাহাজে থাকা অন্য কনটেইনারগুলোও এলোমেলো হয়ে যায় এবং […]