পুরো গায়ে কাঁটা, মুখ ও পুরো শরীর দেখতে খুবই ভয়ংকর। সহজে জাল ছিঁড়ে ফেলে। কম অক্সিজেন ও দূষিত পানিতে বাঁচতে পারে। পাশাপাশি বংশবিস্তার করতে পারে দ্রুত। এমনকি রোদে রাখলে সহজে মরে না। কোন জেলে কিংবা মৎস্যচাষীকে এমন ক্লু দিলে সহজে উত্তর মিলবে ‘সাকার ফিশ’ এর কথা। বিগত কয়েক বছরে এ মাছটি চট্টগ্রামের নদী, খাল-বিল ও পুকুরসহ প্রাকৃতিক উৎসে ভয়ংকর রূপে বিস্তৃতি ঘটছে। আজ ‘বিশ্ব নদী দিবস’। নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতিবছর সেপ্টেম্বরের চতুর্থ রবিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। […]