বিদায় নেবে মৌসুমি বায়ু। শেষ সময়ে এসে স্বাভাবিক নিয়মে বাড়ছে বৃষ্টিপাত। খানিকটা বিরতি দিয়ে আবারো বাড়বে বৃষ্টির প্রবণতা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের পাঁচ বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে […]