আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চট্টগ্রাম বিভাগের উপ-কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন সাকিব পূর্বকোণকে বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে ৭১টি ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে তিনজন দুটি করে ফরম সংগ্রহ করেছেন। দুই দিনে ১৪৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। যারা ফরম সংগ্রহ করেছেন : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ কে এম বেলায়েত হোসেন, মো. গিয়াস উদ্দিন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আফতাব উদ্দিন চৌধুরী। […]