রোহিত শর্মার ঝড়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে টানা আট জয়ের রেকর্ড গড়েছে। চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথও অনেকটা এগিয়ে নিয়েছে। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে অধিনায়ক বাবর সর্বোচ্চ ৫৮ বলে ৫০ রান করেন। ভারতের পক্ষে পক্ষে সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও জাদেজা নেন […]