‘জয়বাংলা বাংলার জয়, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবন্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য’ গেরিলা গেরিলা আমরা গেরিলা, … এমনি অনেক দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গানে ও কবিতার পঙক্তিতে বিজয়ের বার্তা নিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন রাজপথে বিজয়ের বার্তা পৌঁছে দেয় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী ডিসি হিল মোড় সংলগ্ন, বড়পোল বঙ্গবন্ধু মুরাল চত্বর, কাজীর দেউড়ি মোড় ও সন্ধ্যায় চেরাগী পাহাড়ে এসে পথে পথে বিজয়-গাথা অনুষ্ঠান শেষ হয়। যেখানে ১৯৭১-এ সাধারণ মানুষের মুক্ত মনের […]