চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও। পরে অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের […]