বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও চারটি মামলায় জামিন পেয়েছেন। এ নিয়ে ছয়টি মামলায় জামিন পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন জামিনের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আটটি মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল আজ। এর মধ্যে চারটি মামলার মূল নথি বিচারিক আদালতে […]