বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ ও ২৯ জুলাই বিএনপির গুগলিতে আওয়ামী লীগ ক্লিনবোল্ড আউট হয়ে গেছে। সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা অবরোধও করিনি, হরতালও দেইনি। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু তারা (আওয়ামী লীগ) পুলিশ নিয়ে যুদ্ধের সাজে এসে নিরস্ত্র বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ফখরুল বলেন, সিনেমার চিত্রনাট্য করে ব্ল্যাকমেইল করেছে। আমান, গয়েশ্বর ছোট হয়নি। ছোট হয়েছ তোমরা। খাবার খাইয়ে আবার ভিডিও […]