চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ নিউজ

বিশ্বকাপে চতুর্থ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে এটি বিশ্বকাপের ১৭তম ম্যাচ। টসে এদিন উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। তার বদলে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের খেলা নিয়ে আগেই সংশয় ছিল। তাকে শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না ভারতের বিপক্ষে এই ম্যাচে। একাদশে এসেছে এক পরিবর্তন। সাকিবের বদলে এসেছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। […]

১৯ অক্টোবর, ২০২৩ | ১৪:১২