ট্রেনে কাটা পড়ে কক্সবাজারের চকরিয়ায় জান্নাতুল ফেরদৌস অনিকা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার খুটাখালীর গর্জনতলীর বাককুমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস অনিকা খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া চারিঘোনা গ্রামের মো. শহিদুল্লাহর মেয়ে। সে খুটাখালীর একটি মাদ্রাসায় পড়ে। রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ লাইনে হাঁটছিল অনিকা। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। পরে চট্টগ্রাম জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। […]