চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিমকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. শাকিল হোসেনকে ৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শাকিল হোসেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ছরারকুল এলাকার কামাল হোসেনের ছেলে। নিহত ফজলুল করিম নিজামপুর গ্রামের শফিউল আলমের ছেলে। রবিবার (২৬ মে) রাত পৌনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ২০১৭ সালের ২৩ জানুয়ারি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ […]