নির্বাচনী প্রচারের শুরু থেকেই উত্তাপ ছড়াচ্ছে পটিয়া উপজেলায়। প্রার্থীদের সমঝোতা বৈঠক থেকেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে। ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসতেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। উত্তর-পশ্চিমাংশের পাঁচ ইউনিয়নের ভোটকেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করেছেন এক প্রার্থী। এদিকে, বোয়ালখালীতে বিএনপির ভোটারদের নিয়ে টেনশনে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। তিন প্রার্থীর পক্ষে মাঠে প্রকাশ্যে কাজ করছেন বিএনপির ২০-৩০ জন নেতা। অপ্রকাশ্যে আছেন আরও অন্তত ১০ জন শীর্ষ নেতা। আগামী ২৯ মে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ […]