চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রামুতে যুবককে কুপিয়ে খুন

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৪ | ১১:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে এলোপাথাড়ি কুপিয়ে শাহাবুদ্দীন (২৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে রাত সাড়ে ১১টায় বালুবাসা গ্রামের শুকমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শাহাবুদ্দিন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতর পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে বলে জানা গেছে।

 

জানা যায়, নিহত শাহাবুদ্দীনকে একদল ইয়াবা কারবারি এলোপাতাড়ি কোপাতে থাকে। এলাকাবাসী এক রাউন্ড গুলির শব্দও শুনতে পাই। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

নিহতদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ব্যবসা কেন্দ্রিক।

 

তবে নিহত শাহাবুদ্দিন ও দুর্বৃত্তরা এলাকার সীমান্তে চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

গর্জনিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) রাজস্ব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট