বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। কার্যালয় ঘেরাও করে মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে তারা। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনেও তালা লাগিয়ে দেয়া হয়। সেখানে তারা অবস্থান ধর্মঘট পালন করছে। অন্তবর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন ও চেয়ারম্যান সদস্যদের পদত্যাগের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদের ব্যানারে স্থানীয় জনতা জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করে। সোমবার (১২ আগস্ট) সকালে বান্দরবান জেলা শহর থেকে মিছিল সহকারে বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা নিয়ে শহরের উপকণ্ঠে মেঘলা এলাকায় বান্দরবান জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। কার্যালয়ের সামনে […]