কক্সবাজারের ঈদগাঁহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাড় নিধন ও বালি সিন্ডিকেটকে অবৈধ সুবিধা দিতে বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজসের গুরুতর অভিযোগ উঠেছে। পাহাড়গুলো দিন দিন মৃত্যুর মুখে। অবৈধ ভূমি খননকারীরা নির্বিচারে এই পাহাড়গুলো কেটে চুরমার করছে। পাহাড়কে প্রকৃতির মেরুদণ্ড বলা হয়। এই পাহাড়গুলোই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। কিন্তু অর্থলোভী কয়েকজনের কারণে এই প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন হচ্ছে। কক্সবাজারের ঈদগাহ উপজেলার ফুলছড়ি রেঞ্জে স্থানীয় নুরুল হক সিন্ডিকেটের জিম্মি হয়ে পড়েছে পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ। সরজমিনে গিয়ে দেখা গেছে, তারা পাহাড় নিধন থেকে শুরু […]