চট্টগ্রামের মিরসরাইয়ে শখের বসে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো গাড়ি চালক নুরুল হুদা (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা মিরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার রশিদ মাস্টার বাড়ীর মোর্শেদ আহম্মদের পুত্র। বৃহস্পতিবার বিকালে নুরুল হুদা আরও ৫ জনসহ মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নাম্বার গেইট এলাকায় মাছ ধরতে যায়। এসময় খালে মাছ ধরার সময় সময় পানির স্রোতের মধ্যে সে ডুবে যায়। প্রায় ২ ঘন্টার পর সন্ধ্যায় […]